1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

জামায়াতের হরতাল সহিংস রূপ নিলে উপযুক্ত জবাব দেয়া হবে : ওবাদুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ৫৭ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াতের ডাকা হরতাল সহিংস রূপ নিলে উপযুক্ত জবাব দেয়া হবে।
তিনি বলেন, ‘জামায়াতের হরতাল সহিংস রূপ নিলে জবাবও হবে সেরকম। উপযুক্ত জবাব দেয়া হবে। তাদের সহিংসতার কোনো পজেটিভ রেজাল্ট নেই।’
ওবায়দুল কাদের বুধবার উত্তরায় মেট্রোরেলের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
আওয়ামী লীগ নেতা-কমীরা হরতাল প্রতিরোধে মাঠে থাকবে কি না প্রশ্নের জবাবে কাদের বলেন, কোনো প্রয়োজন নেই। সেই অবস্থা বিরোধীদের এখন নেই। সহিংসতা করলে উপযুক্ত জবাব তারা পাবে।
তিনি বলেন, সহিংসতা সৃষ্টি করে কোনো আন্দোলন সফল করা যায় না সেটা জানুয়ারির নির্বাচনউত্তোর পরিস্থিতিতে প্রমাণ হয়ে গেছে। বিএনপি এবং তার সহযোগীরা জনগণ থেকে বিচ্ছিন্ন। সহিংস রাজনীতির কোনো পজেটিভ রেজাল্ট নেই।
আগামী ছয় মাসের মধ্যে মেট্রোরেল দৃশ্যমান হবে বলে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, মেট্রোরেলের কাজের অগ্রগতি এখন পর্যন্ত ১০ থেকে ১২ ভাগ শেষ হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলার আলমগীরের দেয়া বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, উনি হতাশ হয়ে চোখের জল ফেলছেন। তার চেয়ারপার্সন কবে আসবেন তা কেউ জানে না। তাই তিনি কখনও এটা কখনও সেটা বলে নেতাকর্মীদের চাঙা রাখার চেষ্টা করছেন।
ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের কাজ শুরুর পর হলি আর্টিজানের ঘটনা একটু পিছিয়ে দিয়েছে। কিন্তু জাইকার ফান্ডিং বন্ধ হয়নি। কাজ এখন পুরোদমে চলছে। কাজে কোনো গাফিলতি নেই। জাইকার পুরো টিম কাজ করে যাচ্ছে।
পদ্মাসেতুর সঙ্গে তুলনা করে তিনি বলেন, পিলারের ওপর স্প্যান বসানোর পর পদ্মাসেতু যেভাবে দৃশ্যমান মেট্রোরেলও আগামী ছয় মাসের মধ্যে একইভাবে দৃশ্যমান হবে। ২০১৯ সালে প্রথম পর্যায়ে আগরগাঁও পর্যন্ত এরপর ২০২০ সালে মতিঝিল বাংলাদেশ ব্যাংক পর্যন্ত শেষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ