1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল নেত্রকোণায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত তিলকখালি খাল খননের উদ্বোধন ঈদযাত্রা নিরাপদ করতে সচেতনতামূলক প্রচারণার দাবি রোড সেফটি ফাউন্ডেশনের আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ ১৬ মার্চ সারা দেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮১০ মামলা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি শত্রুর কল্পনারও বাইরে: জেনারেল আলী আবদুল্লাহি

বিজিবি সদস্যদের জিজ্ঞাসাবাদ করবে রেলের তদন্ত কমিটি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ এপ্রিল, ২০১২
  • ৭৪ Time View

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়ার রাতে (৯ এপ্রিল) রাতে বিজিবি সদর দপ্তরে বিজিবির যে সদস্যরা উপস্থিত ছিলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করবে রেলের তদন্ত কমিটি।

এরই মধ্যে কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে জিজ্ঞাসাবাদের অনুমতিও পেয়েছে।

রোববার বিকেলে রেল ভবনে রেলের মহাপরিচালক আবু তাহের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, বিজিবি সদরদপ্তর পরিদর্শন ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে রেলের তদন্ত কমিটি। চারদিনের মধ্যেই সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে।

রেলের মহাপরিচালক ও তদন্ত কমিটির প্রধান আবু তাহের বলেন, ‘এ ঘটনায় বিজিবি সদরদপ্তরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এবং তদন্ত কমিটিকে সব ধরনের সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।’

গত ৯ এপ্রিল রাতে পিলখানায় বিজিবি সদর দপ্তরে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ফারুকের গাড়িতে বিপুল অংকের অর্থ পাওয়া যায়। অভিযোগ রয়েছে, টাকার বস্তায় ৭০ লাখ টাকা ছিল।
ওই ঘটনার পর চাকরিচ্যুত হন রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক তালুকদার এবং সাময়িক বরখাস্ত হয়েছেন রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও কমান্ডেন্ট এনামুল হক।

নিখোঁজ গাড়িচালক আলী আজমকে সোমবার হাজিরের নির্দেশ!
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের চাকরিচ্যুত এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়ি চালক আলী আজমকে ৩০ এপ্রিল সোমবার হাজির হওয়ার নির্দেশ দিয়েছে রেলের তদন্ত কমিটি।

রেলের মহাপরিচালক আবু তাহের বলেন, ‘আলী আজমের বাড়ির ঠিকানায় ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে ৩০ এপ্রিল হওয়ার নির্দেশ রয়েছে।’

সোমবার তিনি তদন্ত কমিটির সামনে উপস্থিত হতে না পারলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তদন্ত কমিটির প্রধান জানান।

উল্লেখ্য, অর্থ কেলেঙ্কারির ঘটনার দিন থেকেই আলী আজম নিখোঁজ রয়েছেন। তার পরিবারও দাবি করেছে ১০ এপ্রিল থেকে আলী আজমের কোনো খোঁজ পাচ্ছেন না তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ