1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

নীলক্ষেতে অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৫৩ Time View

পরীক্ষার ফল প্রকাশসহ ৫ দফা দাবি নিয়ে রাজধানীর নীলক্ষেত রাস্তা অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার সকাল ৯টা থেকে রাস্তা অবরোধ শুরু করে তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, ঢাবি প্রশাসনের অনুমতি না পাওয়ায় নীলক্ষেতে অবস্থান নিয়েছেন তারা।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো এক হাজার ২০০ ছাত্রের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, চতুর্থ ও দ্বিতীয় বর্ষের ফল দ্রুত প্রকাশ, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ ও অধিভুক্ত সাত কলেজের জন্য স্বতন্ত্র ওয়েবসাইট খোলা।

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী সুমন মিয়া বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এখন আন্দোলন ছাড়া কোনো পথ নেই, প্রয়োজনে আরও কঠোর আন্দোলন করব।

nilkhet

ঢাকা কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জহির বলেন, শেষবর্ষের লিখিত পরীক্ষা গত ফেব্রুয়ারি মাসে শেষ হয়। কিন্তু মৌখিক পরীক্ষা শেষ হওয়ার আগেই সাত কলেজ ঢাবির অধিভুক্ত হয়। কিন্তু নয় মাস পার হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি।

তিনি বলেন, অন্য কলেজগুলোর শিক্ষার্থীরা আরও চার মাস আগে রেজাল্ট পেয়েছে। কিন্তু আমরা এখনো পায়নি। ফলে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারছি না আমরা।

আব্দুর রহমান নামে তিতুমীর কলেজের আরেক শিক্ষার্থী জানান, ঢাবি বিশ্ববিদ্যালয় ঠিকই তাদের শিক্ষার্থীদের খাতাপত্র সময় দেখছে, রেজাল্টও দিচ্ছে। আমাদের বেলা কেন এমন আচরণ! আমাদের পরীক্ষার রুটিন বের হচ্ছে না, আবার বড় ভাইয়দের পরীক্ষা হলেও রেজাল্ট দিচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ ব্যাপারে ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল কাফি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অপতৎপরতা যাতে না ঘটে সে জন্য আন্দোলন ঘিরে পুলিশ সতর্কাবস্থানে রয়েছে।

du

এর আগে গত বৃহস্পতিবার শাহবাগে এক সংবাদ সম্মেলনে অনার্স চতুর্থ বর্ষের ২০১১-১২ সেশনের ফল প্রকাশসহ পাঁচদফা দাবিতে রোববার শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সাত কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার সূচি ঘোষণার দাবিতে চলতি বছরের জুলাই মাসে আন্দোলনে নামে। ২০ জুলাই বিক্ষোভ চলাকালে পুলিশের টিয়ার শেলের আঘাতে দুই চোখ হারান তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান।

এর আগে গত বৃহস্পতিবার সকালে ফল প্রকাশের দাবিতে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে এলে বাধার মুখে পড়েন।

তবে ওইদিনই ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে’ আন্দোলন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।

উল্লেখ্য, ২০১১-২০১২ সেশনের অনার্স শেষ বর্ষের পরীক্ষা গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে এই সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। যার কারণে ফল প্রকাশের দায়িত্ব পায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। কিন্তু পরীক্ষার নয় মাস পার হলেও এখনও ফল প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ