1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

শরণার্থীদের জ্বালা অামরা বুঝি : শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ৫২ Time View

অাওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শরণার্থীদের জ্বালা অামরা বুঝি। কারণ, ৭১ সালে অামরা শরণার্থী ছিলাম। এরা (রোহিঙ্গা) বড় অসহায় অবস্থায় দিন যাপন করছে। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই অাওয়ামী লীগ নেতা কর্মীদের কাজ।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রায় তিন সপ্তাহের সফর শেষে দেশে ফেরার পর শনিবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে অাওয়ামী লীগ, ১৪ দল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

তিনি বলেন, মিয়ানমারের শরণার্থীদের জন্য যে সব দেশি-বিদেশি সংগঠন এগিয়ে অাসছেন তাদের ধন্যবাদ জানাই। মানুষের বিপদে মানুষ এগিয়ে অাসবে এটাই স্বাভাবিক। মিয়ানমার সরকারের অত্যাচার নির্যাতনের কারণে রোহিঙ্গারা অামাদের দেশে অাশ্রয় নিয়েছে। তাদের প্রতি মানবিক হওয়া জন্য সকলের প্রতি অাহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণ ছিল অামাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অামরা প্রমাণ করেছি যে, অামরা পারি। বিশ্বব্যাংক দুনীতির অভিযোগ তুলে পদ্মাসেতুতে টাকা দেয়া বন্ধ করে দিয়েছিল। তাতে এ সেতুর কাজ বন্ধ হয়নি। অামাদের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর কাজ করছি। প্রথমে অনেকে বিশ্বাস করতে পারেনি নিজস্ব অর্থে পদ্মাসেতু নির্মাণ করা যাবে। এখন কিন্তু অামরা প্রমাণ করেছি, এটা করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ