1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

কার হাতে উঠছে শান্তির নোবেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ৮৬ Time View

প্রতি বছরের মতো এবারও শুরু হয়ে গেছে নোবেল পুরস্কার ঘোষণা। স্টকহোমে ক্যারোলিনস্কা ইন্সটিটিউটে নোবেল কমিটি চলতি বছরের নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে চিকিৎসায় নোবেল জয়ীর নাম ঘোষণার মাধ্যমে। খবর গার্ডিয়ান।

jagonews24

প্রত্যেক বছরের ন্যায় এবছরও চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি, ও অর্থনীতির সম্ভাব্য নোবেল বিজয়ীদের নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। ইতোমধ্যেই চিকিৎসা, পদার্থ এবং রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

jagonews24

সুইডেনের স্টকহোমে নোবেল পুরস্কার কমিটি আগামী শুক্রবার চলতি বছরে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করবে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কার হাতে উঠছে ২০১৭ সালের শান্তির নোবেল?

jagonews24

৩১৮টি ব্যক্তি প্রতিষ্ঠান শান্তিতে নোবেল বিজয়ীর সম্ভাব্য তালিকায় রয়েছে। তবে গত ৫০ বছর ধরে সম্ভাব্য বিজয়ীর তালিকা গোপনই রেখে আসছে নোবেল কমিটি। একেবারে বিজয়ীর নামটাই প্রকাশ করা হয়। আর সে কারণেই নোবেল পুরস্কার নিয়ে জল্পনা কল্পনার শেষ থাকে না।

jagonews24

এখনও পর্যন্ত শান্তিতে নোবেলের মনোনয়ন তালিকায় যাদের নাম রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে ও যাদের নাম রয়েছে বলে গুঞ্জণ রয়েছে তারা হলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জুলিয়ান অ্যাসেঞ্জ, লিওনার্দো ডিক্যাপ্রিও, জো কক্স, বুলগেরিয়ার অর্থোডক্স চার্চ, ডেভিড বোয়ি, ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প।

jagonews24

তবে নরওয়ের পিস রিসার্চ ইন্সটিটিউটের শান্তিতে নোবেল বিজয়ীর সম্ভাব্য তালিকায় যাদের নাম বেশি শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান ফেডেরিকা মোঘিরিনি, স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেট এবং সংস্থাটির প্রধান রায়েদ আল সালেহ, তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম কুমহুরিয়েত পত্রিকা এবং এর সম্পাদক কান দুনদার, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, পোপ ফ্রান্সিস, আমেরিকান সিভিল লিবারটিস ইউনিয়ন এবং রাইফ বাদাওয়ী। দেখা যাক এসব তালিকা থেকে শান্তিতে নোবেল পুরস্কার কার হাতে ওঠে।

jagonews24

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ