1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

সরকারি নৌযানসমূহে তেল চুরি ঠেকাতে ডিজিটাল মিটার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ৫৮ Time View

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নৌযানসমূহে জ্বালানি তেল সরবরাহ আধুনিকীকরণ এবং প্রতিটি অঞ্চলে জ্বালানি তেল সরবরাহ নিখুঁতভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে ‘ডিজিটাল আলট্রাসনিক পোর্টেবল ফ্লো মিটার’ ব্যবহার করা হবে।

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বিআইডব্লিউটিসির নৌযানসমূহে জ্বালানি তেল সরবরাহ প্রক্রিয়া অধিকতর স্বচ্ছ, যৌক্তিক, আইনানুগ ও আধুনিকীকরণ সংক্রান্ত সভায় এ তথ্য জানানো হয়।

বৈঠকে জানানো হয়, পাটুরিয়া ও মাওয়া অঞ্চলে নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয়ভাবে জ্বালানি তেল ক্রয়ের লক্ষ্যে তিন লাখ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন দু’টি অয়েল ট্যাংকার এবং চট্টগ্রাম, ভোলা, চাঁদপুর ও লাহারহাট অঞ্চলে সংস্থার নিজস্ব ব্যবস্থাপনায় স্থায়ীভাবে সরাসরি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ডিপো থেকে জ্বালানি তেল ক্রয়ের সুবিধার্থে প্রতিটি নয় হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন চারটি ট্যাংক লরি ক্রয় করা হবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রকৌশলী ড. জ্ঞানরঞ্জন শীল, পরিচালক (প্রশাসন) প্রণয় কান্তি বিশ্বাস বেঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ