1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

কিছুদিনের মধ্যেই স্বাধীন হবে কাতালোনিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৭০ Time View

আর অল্প কিছুদিনের মধ্যেই স্বাধীনতা অর্জন করবে কাতালোনিয়া। কয়েকদিনের মধ্যেই স্পেন থেকে আলাদা হয়ে যাবে এই স্বায়ত্তশাসিত অঞ্চলটি। কাতালোনিয়ার নেতা কার্লেস পুজদেমন্ট বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন।

রোববারের গণভোটের পর প্রথম সাক্ষাৎকারে কার্লেস বলেছেন, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা পরের সপ্তাহের প্রথমে তার সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে।

catalan

অপরদিকে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে বলেছেন, এই গণভোটের মাধ্যমে আয়োজকরা নিজেদেরকে ‘আইনের বাইরে’ নিয়ে গেছেন।

catalan

স্পেনকে ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দেশের পরিস্থিতি খুবই গুরুতর। রোববার গণভোটে অংশ নেয়া কাতালোনিয়ানরা স্পেনের পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। লাখ লাখ মানুষ পুলিশের বাধা উপেক্ষা করে ভোটে অংশ নেন।

catalan

স্পেনের সাংবিধানিক আদালত এই ভোটকে অবৈধ ঘোষণা করেছে। ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার এবং ব্যালট বাক্স জব্দ করে পুলিশ।

catalan

বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন ৯ শতাধিক মানুষ। ভোটের সময় ৩৩ জন পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ