1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দ্বিতীয় টেস্টে অনিশ্চিত তামিম

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৮২ Time View

পচেফস্ট্রম টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে যখন ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ ঠিক ওই সময় বড় এক ধাক্কা খেলো। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তামিম ইকবালের।

দক্ষিণ আফ্রিকা সফরে আমন্ত্রিত একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচেই বাঁ পায়ের পেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ হয় তামিম ইকবালের। এ চোট নিয়েও প্রথম টেস্টে মাঠে নেমেছিলেন দেশসেরা এই ওপেনার। তবে ম্যাচে ফিল্ডিং করার সময় আবার সেখানেই ব্যথা পান এই বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

ম্যাচ শেষে পচেফস্ট্রুমে স্থানীয় ডাক্তার দেখানো হয় তামিমকে। ডাক্তার বলেন এ রকম চোটের ক্ষেত্রে চার সপ্তাহের বিশ্রামের কথা। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্ট তো বটেই ওয়ানডে সিরিজও খেলতে পারবেন না তামিম ইকবাল। তবে বাংলাদেশ দলের ফিজিওর সঙ্গে কথা বলার পর টিম ম্যানেজমেন্ট মনে করছে, ১০ থেকে ১২ দিন ভালোমত বিশ্রাম নিলে হয়তো ওয়ানডে সিরিজটা তামিম খেলতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ