1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

চলতি মাসেই ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৪৫ Time View

ঢাকা, ০৪ অক্টোবর, এবিনিউজ : ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল ও ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানা গেছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ও ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

ফলাফল প্রকাশে এত দেরি হওয়ার বিষয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, ফল প্রত্যাশীদের ভালোর জন্যই আমাদের দেরি হচ্ছে। আমরা চাই না কারো ফলাফল নিয়ে প্রশ্ন থাকুক। এ জন্য আমাদের নিখুঁতভাবে ফলাফল যাচাই বাছাই করছি। এই ফলাফল নিয়ে পরবর্তী সময়ে যেন কথা না ওঠে, এ জন্য আমরা নিরলস ভাবে কাজ করছি।’

পিএসসির সূত্র জানায়, প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

এর পর গত বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখেরও বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন। গত বছরের সেপ্টেম্বরে তাদের লিখিত পরীক্ষা হয়। এতে অংশ নেন ১২ হাজার ৪৬৮ জন, যার মধ্য থেকে উত্তীর্ণ হন ৫ হাজার ৯৯০ জন।

অপরদিকে গত বছরের ২৯ ফেব্রুয়ারি এক হাজার ২২৬ পদের জন্য ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৩০ সেপ্টেম্বর হয় প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন। এর ফল প্রকাশ করা হয় ১ নভেম্বর। এতে উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন। এর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে হয় লিখিত পরীক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ