1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

৮৫ হাজারের বেশি হাজি দেশে ফিরেছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৪ Time View

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৮৫ হাজার ২২ জন বাংলাদেশি। গতকাল (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১৪টি ও সৌদি এয়ারলাইন্সের ১৩০টিসহ মোট ২৪৪টি ফ্লাইটে তারা দেশে ফেরেন।

বাংলাদেশি হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হয় গত ৬ সেপ্টেম্বর। চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনের জন্য সৌদি আরব যান। ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর সৌদি আরব বাদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী মোট হাজির সংখ্যা ১৭ লাখ ৫২ হাজার ১৪ জন। তাদের মধ্যে শতকরা ৫৩.৭ ভাগ পুরুষ এবং ৪৬ দশমিক ৩ ভাগ নারী। সৌদি আরবে আগত হাজিদের মধ্যে শতকরা ৯৪ ভাগ আকাশপথে এসেছেন। এ ছাড়া শতকরা ৫ ভাগ স্থলপথে এবং বাকি ১ ভাগ হাজি নৌপথে পৌঁছান।

সৌদি আরবের পরিসংখ্যান অধিদফতরের বরাত দিয়ে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনে আজ (বৃহস্পতিবার) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

হজ বুলেটিন সূত্রে জানা গেছে এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব পৌঁছানোর পর এ পর্যন্ত মোট ১৪৯ জন (১১৮ জন পুরুষ এবং ৩১ জন নারী) বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ১০৫ জন মক্কায়, ২২ জন মদিনায়, ৬ জন জেদ্দায় এবং বাকি ১৬ জন মিনায় মারা যান।

সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় মারা গেছেন ঝালকাঠী জেলার মো. মজিবুল হক (৬৩) (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর : বি জে ০৭০০৫২৩।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ