1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষার দাবি নাগরিক সমাজের

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬০ Time View

মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘুদের হত্যা, নির্যাতনের প্রতিবাদ ও মানবাধিকার রক্ষার দাবি জানিয়েছে নাগরিক সমাজ। বুধবার জাতীয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপস্থাপন করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল। তিনি বলেন, বিগত কয়েক সপ্তাহে মিয়ানমার সরকার সেনাবাহিনী ও পুলিশী নির্যাতন ও অমানবিক বর্বরতায় রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। আমরা বাংলাদেশের সচেতন নাগরিকবৃন্দ মিয়ানমারের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত শাসকগোষ্ঠীর প্রতি চরম ধিক্কার জানাই। পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের কাছে অবিলম্বে মুসলিম-হিন্দু নির্বিশেষে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর এই অমানবিক নিধনযজ্ঞ, হত্যা, উৎপীড়ন বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, একই সঙ্গে ভারত, গণচীন, রাশিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সকল বৃহৎ ও ক্ষমতাধর রাষ্ট্রের নেতৃবৃন্দের কাছে মিয়ানমারের রোহিঙ্গা বিরোধী হত্যাযজ্ঞ বন্ধ এবং বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের অবিলম্বে কফি আনান কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে তাদের দেশে ফেরত নেবার জন্য কূটনৈতিক চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তারের আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ থেকে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- ৮ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী সমস্যা বাংলাদেশের ওপর যে অভূতপূর্ব অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি করেছে তা সকলকে সবিস্তারে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি তা মোকাবেলায় এশিয়া ও মধ্যে প্রাচ্যেসহ বিভিন্ন বন্ধুদেশ বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, জাপান, জার্মানী, ইংলেন্ড, ফ্রান্স, ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ সকল রাষ্ট্র, সরকার ও জনগণের সহযোগিতা এবং সমর্থন আদায়ের প্রচেষ্টা জোরদার করতে হবে।

সংবাদ সম্মেলনে মানবাধিকার কর্মী খুশী কবির, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক ড. অজয় রায়, সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট তবারক হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ