1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১ ডেমোক্র্যাটদের ‘ঘৃণার দল’ বলে আখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স চুরি হওয়া ৫২ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে এসএমপি রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ১৭০ ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক, অনলাইন প্রতারক চক্রের সন্দেহ আগামী ২৫ সেপ্টেম্বর বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু গ্যাস-বিদ্যুৎ সংকটে ধৈর্য, রাজনীতিতে শালীনতার আহ্বান প্রধানমন্ত্রীর এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত কোরআনের ‘মুহকাম’ ও ‘মুতাশাবিহ’ আয়াত বলতে কী বোঝায়?

মেক্সিকোতে ভূমিকম্প : নিহতের সংখ্যা বেড়ে ২৪৮

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৭ Time View

মেক্সিকোর ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৮ জনে। মঙ্গলবার মেক্সিকোর স্থানীয় সময় দুপুর ১টার দিকে ৭ দশমিক ১ মাত্রার ওই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। খবর গার্ডিয়ানের।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২৩ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যে। প্রায় ৫১ কিলোমিটার জুড়ে এই কম্পন অনুভূত হয়। আতঙ্কে মানুষজন রাস্তায় বের হতে থাকেন।

jagonews24

ভূমিকম্পে মোরলোসে ৫৫ জন, মেক্সিকো সিটিতে ৪৯ জন এবং পুয়েবলা রাজ্যে ৩২ জন নিহত হয়েছে। ১৯৮৫ সালের পর এটিই মেক্সিকো উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ওই ভূমিকম্পে ১০ হাজার মানুষের মৃত্যু হয়। ১৯৮৫ সালে আঘাত হানা শক্তিশালী ভূমিম্পের ৩২ বছর পূর্তির দিনে (১৯ সেপ্টেম্বর) মহড়া চলাকালে এই ভূমিকম্প আঘাত হানে।

jagonews24

বেসামরিক নাগরিক এবং উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ থেকে লোকজনকে উদ্ধারে রাতভর উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

ভূমিকম্পে বহু বাড়ি-ঘর ধসে পড়েছে। শুধুমাত্র মেক্সিকো সিটিতেই ৪০য়ের বেশি ভবন ধ্বংস হয়ে গেছে।

jagonews24

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে শহরের একটি প্রাইমারি স্কুলে কমপক্ষে ২১ শিশু এবং আরো বেশ কয়েকজন নিহত হয়েছে।

৫শ সেনা এবং নৌবাহিনীর সদস্যরা ভূমিকম্পে নিখোঁজ লোকজনকে খুঁজে বের করতে উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিয়েছে।

jagonews24

দেশটির প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েটো জানিয়েছেন, রাজধানীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবনে আগুন ধরে গেছে। তার ভেতরেই অনেকে আটকে পড়েছেন। ভূমিকম্পের আঘাতের পর বেশ কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

jagonews24

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ