1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস হালান্ড-চেরকির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির

হাতিয়ায় ট্রলার ডুবে ৪ জেলে নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৯০ Time View

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চানন্দি ইউনিয়নের জনতারঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জেলেরা হলেন- পার্শ্ববর্তী আদর্শ গ্রামের নজরুল ইসলামের ছেলে কামরুল (১৮), ভুট্রো মিয়ার ছেলে সম্পদ (১২), হেলাল উদ্দিনের ছেলে রাকিব (১৬) ও আবুল হোসেনের ছেলে রাশেদ (২৫)।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জাগো নিউজকে জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে হাতিয়ার চানন্দি ইউনিয়নের জনতার ঘাটে হঠাৎ ঝড়ো হাওয়ায় পল্টুনে বাঁধা অবস্থায় মাছ ধরার ট্রলারটি রশি ছিঁড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে ঘুমিয়ে থাকা ছয় জেলের মধ্যে দুইজন কোনো রকমে বেঁচে গেলেও বাকি চারজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

সকালে অনেক খোঁজাখুঁজির পর নদীতে তাদের মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় এলাকাবাসী মরদেহগুলো উদ্ধার করে তাদের গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ