1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

বিপিএলের প্লেয়ার ড্রাফট আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮৯ Time View

বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) ডামা-ডোল আরও আগেই বেজে উঠেছে। বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি তাদের ঘর ইতোমধ্যে গুছিয়েও নিয়েছে। বাকিরাও প্রায় শেষ করে এনেছে দল গোছানোর কাজ। সব দলের আইকনও নির্বাচন হয়ে গেছে। আর আজ (শনিবার) হচ্ছে বিপিএলের প্লেয়ার ড্রাফট। রাজধানীর র্যা ডিসন ব্লু’র গ্র্যান্ড বলরুমে প্লেয়ার ড্রাফট শুরু হবে দুপুর ১২ টায়।

আগামী ২ নভেম্বর শুরু হচ্ছে বিপিএলের পঞ্চম আসর। এরই মধ্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে দলগুলো। সর্বশেষ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সিলেট সিক্সার্স।

এবারের বিপিএলে ৭টি দল অংশ নিচ্ছে। প্রত্যেক দলের হয়ে সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলোয়াড় একাদশে থাকতে পারবেন। সিলেট স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্সের ম্যাচ দিয়ে বিপিএল মাঠে গড়াবে।

উল্লেখ্য, বিপিএলের পাওনা পরিশোধ করতে না পারায় এবং শর্ত লঙ্ঘন করার কারণে এবার বরিশাল বুলসকে অংশ নেয়ার সুযোগ দেয়নি বিপিএল গভর্নিং কাউন্সিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ