1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

রোহিঙ্গাদের জন্য ৩৪ টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ১০৬ Time View

রোহিঙ্গাদের জন্য ৩৪ টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে ইন্দোনেশিয়া। মিয়ানমারের রাখাইন প্রদেশে সাম্প্রতিক সময়ে দ্বিতীয় বারের মতো সহিংসতা শুরু হওয়ার পর থেকে স্রোতের মতো রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে।

স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি সামরিক ঘাঁটি থেকে ৩৪ টন ত্রাণ সামগ্রী নিয়ে চারটি হারকিউলিস প্লেন যাত্রা করেছে।

জরুরি ভিত্তিতে রাখাইন প্রদেশের সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। একই সঙ্গে তিনি রাখাইনে মানবিক সহায়তা প্রদানের আশ্বাসও দিয়েছেন।

suchi

হালিম বিমান ঘাঁটি থেকে ত্রাণ নিয়ে উড্ডয়নের আগে পুরো কার্যক্রম বাস্তবায়ন করেছেন উইদোদো, পররাষ্ট্রমন্ত্রী এবং আরো বেশ কয়েকজন কর্মকর্তা এবং সেনা প্রধান।

প্রেসিডেন্টের মুখপাত্র জোহান বুডি জানিয়েছেন, ত্রাণ বহনকারী বিমানগুলোতে চাল, শুকনো খাবার, পানির ট্যাংক এবং কম্বল রয়েছে।

মিয়ানমার এবং বাংলাদেশের সঙ্গে আলোচনার পরই প্রথম ব্যাচে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠানো হচ্ছে। গত ২৫ আগস্ট বেশ কয়েকটি পুলিশ চেক পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাখাইনে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। তারপরই দ্বিতীয়বারের মতো সহিংসতা শুরু হয় রাখাইনে।

suchi

রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন, নারীদের ধর্ষণ ও হত্যা এবং গুলি করে রোহিঙ্গাদের হত্যাসহ ব্যাপক দমন-পীড়ন শুরু করে সেনাবাহিনী।

এখন পর্যন্ত কমপক্ষে ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা মুসলিম মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকেই বলছেন, মিয়ানমার সেনারা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

নির্বিচারে নারী, পুরুষ, শিশুদের গুলি করে হত্যা করেছে সেনারা। তারা নিরীহ লোকজনের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে তাদের হুশিয়ারি দিয়েছে হয় পালিয়ে যেতে নইলে সেখানেই মরতে। আবার অনেকেই অভিযোগ করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে।

suchi

এদিকে, রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচার, নির্যাতন, হত্যা, ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে এক জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

আজ বুধবার ওই বৈঠক অনুষ্ঠিত হবে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান রাখাইন প্রদেশের সহিংসতার ঘটনাকে জাতিগত নিধন বলে সতর্ক করার পরই জরুরি বৈঠক ডাকল সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ