1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মিরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, বাসে আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬০ Time View

সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর নিহত হওয়ার সংবাদে রাজধানীর মিরপুরে একটি বাস ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ওই স্কুলছাত্রীর নাম তাসলিমা আলম তৃষা। সে পঞ্চম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

bus

প্রত্যক্ষদর্শী তারেকুল ইসলাম জানান, মিরপুর কাজীপাড়ার ‘লাইফ এইড স্পেশালাইজড হসপিটাল’র সামনে সড়ক দুর্ঘটনায় ওই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনায় স্থানীয়রা বাসটিতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করে। পরে তাতে আগুন ধরিয়ে দেয়।

শিয়া মসজিদ থেকে আবদুল্লাহপুরগামী তেতুলিয়া পরিবহনের বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব সিরিয়ালের ১১-৭৩৫০।

bus

ওই শিক্ষার্থী কীভাবে দুর্ঘটনায় পতিত হয়, তা জানাতে পারেননি তারেকুল ইসলাম।

মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী নিহত হয়। ওই ঘটনায় স্থানীয়রা বাসটি ভাঙচুর করে আগুন দেয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে।

bus

নিহত ছাত্রীর পরিচয় ও দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিস সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ দুপুর পৌনে ২টায় জাগো নিউজকে জানান, শেওড়াপাড়ার বেগম রোকেয়া সরণীতে একটি বাসে আগুন লাগার সংবাদ পেয়ে মিরপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট যটনাস্থলে রওনা দেয়। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ