1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ফিরে দেখা: রুপালি পর্দায় পপি অভিনীত ১০ সিনেমা ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১ ডেমোক্র্যাটদের ‘ঘৃণার দল’ বলে আখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স চুরি হওয়া ৫২ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে এসএমপি রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ১৭০ ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক, অনলাইন প্রতারক চক্রের সন্দেহ আগামী ২৫ সেপ্টেম্বর বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু গ্যাস-বিদ্যুৎ সংকটে ধৈর্য, রাজনীতিতে শালীনতার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকট : জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭
  • ১০৭ Time View

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচার, নির্যাতন, হত্যা, ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে এক জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

আগামীকাল বুধবার ওই বৈঠক অনুষ্ঠিত হবে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান রাখাইন প্রদেশের সহিংসতার ঘটনাকে জাতিগত নিধন বলে সতর্ক করার পরই জরুরি বৈঠক ডাকল সংস্থাটি।

রাখাইনে সেনাবাহিনীর অত্যাচার, নিপীড়ন থেকে বাঁচতে নিজেদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম। মিয়ানমার থেকে পালিয়ে প্রায় ৩ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এদিকে নিজেদের দেশে থাকা প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠানোর হুমকি দেয়ায় ভারতের সমালোচনা করেছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। সোমবার কাউন্সিলের ৩৬তম অধিবেশনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হুসেইন ভারতের সমালোচনা করেন।

rohingya

গত ২৫ আগস্ট বেশ কয়েকটি পুলিশ চেক পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাখাইনে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। তারপরই দ্বিতীয়বারের মতো সহিংসতা শুরু হয় রাখাইনে।

সোমবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রা’দ আল হুসেইন রাখাইনে ‘নৃশংস সামরিক অভিযান’ গুটিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের লক্ষ্য করে দেশটির সেনাবাহিনী যে অভিযান পরিচালনা করছে তা জাতিগত নিধনের শামিল।

ওই সতর্কতার পরই বুধবার এই সংকট নিয়ে কথা বলতে জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ। তবে রোহিঙ্গা সংকট নিয়ে নীরব ভূমিকার কারণে বিশ্বজুড়ে সমালোচনার শিকার হচ্ছেন দেশটির ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি। শান্তিতে নোবেল পাওয়া এই নেত্রী রোহিঙ্গা মুসলিমদের জন্য কেন কিছু করছেন না তা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। অনেকেই তার এই অবস্থানকে দুর্বল রাজনৈতিক কৌশল বলে উল্লেখ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ