1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুগদা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী | জাতীয় হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর | জাতীয় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ জুলাই সনদে স্বাক্ষরিত সব বিষয় বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ | শিরোনাম ২০২৭ সালের হজ নিবন্ধনের শেষদিন ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি: ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত, প্লাবিত কয়েক গ্রাম ফিরে দেখা: রুপালি পর্দায় পপি অভিনীত ১০ সিনেমা ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১ ডেমোক্র্যাটদের ‘ঘৃণার দল’ বলে আখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

জাপানের আকাশসীমায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ১৪৩ Time View

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি জাপানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে গিয়ে সাগরে পড়েছে। জাপানের তরফ থেকে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার কোনো চেষ্টা চালানো হয়নি। জাপানের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টায় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। খবর বিবিসির।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাকে নজিরবিহীন হুমকি বলে উল্লেখ করেছেন।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে জাপানের ওপর দিয়ে প্রজেক্টাইল নিক্ষেপের ঘটনা বিরল।

north

এর আগে শুক্রবার এবং শনিবার উত্তর কোরিয়া তিনটি স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে এই ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালানো হয়।

জাপানের স্থানীয় প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, উত্তরাঞ্চলের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ওই অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।

উত্তরাঞ্চলের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জঘন্য, নজিরবিহীন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় বড় হুমকি ও ক্ষতি বলে উল্লেখ করেছেন শিনজো আবে। তিনি বলেছেন, সরকার জনগণের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ