1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরে রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত নির্দেশনা

৫ বছরে হজে ১৫০ বিলিয়ন ডলার ছাড়াবে সৌদির আয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৯৯ Time View

হজ ও ওমরাহ থেকে সৌদি আরবের রাজস্ব আয় ২০২২ সালের মধ্যে ১৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

হজ ও ওমরাহ মৌসুমে সৌদিতে পরিবহন, আবাসন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকানপাট এবং ছোট ও মাঝারি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে এ আয় আসবে। খবর- আরব নিউজের।

সৌদি আরবের রিয়েল এস্টেট ও বিনিয়োগ কমটির সদস্য মুহসিন আল-শরিফ বলেন, প্রতিবছর হজ থেকে আসা রাজস্ব জাতীয় অর্থনীতিতে প্রবাহ হিসেবে কাজ করছে। এটি সৌদি সরকার ঘোষিত ভিশন-২০৩০ বাস্তবায়নে ভূমিকা রাখবে।

তিনি বলেন, এটি জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে ও বৃহৎ বাজার তৈরি করবে। যেখানে শুধু মৌসুমী কর্মসংস্থান নয়, বরং স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

তিনি ২০৩০ সালের মধ্যে ৩০ মিলিয়ন হজ ও ওমরাহ যাত্রী আনার বাস্তব পরিকল্পনার কথা জানান। যার মাধ্যমে পবিত্র নগরী মক্কা ও মদীনার অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করে সুসংহত অর্থনৈতিক কাঠামোয় নিয়ে আসা হবে।

হজযাত্রীদের মাধ্যমে সৌদিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের সম্ভাবনাও ‍তুলে ধরেন তিনি।

আগামী ৫ বছরেই বার্ষিক রাজস্ব আয় ১৫০ বিলিয়ন ডলার ছাড়াবে জানিয়ে তিনি বলেন, এখানে ছোট একটি বিনিয়োগকারী গ্রুপ বিদেশি কর্মীদের শোষণ ও পুঁজি নিয়ন্ত্রণ করছে। তাদের হজ ও ওমরাহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানো উচিত, যাতে এ থেকে আরও বেশি রাজস্ব উঠে আসে।

তিনি জানান, হজ ও ওমরাহ থেকে প্রাপ্ত ১৫০ বিলিয়ন অর্থ সরিয়ে না নিয়ে বিভিন্ন খাতে পুনঃবিনিয়োগ করা উচিত। এর ফলে শুধু হজ সংশ্লিষ্ট অন্তত ১০ হাজার চাকরির ব্যবস্থা হবে বলে জানিয়েছেন দেশটির নীতি-নির্ধারকরা।

তিনি আরও জানান, বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে মুনাফা প্রাপ্তির কারণে হজ ও ওমরাহর আর্থিক দিকটি হেলা করার সুযোগ নেই। এ আয় মক্কা ও মদীনাতেও বিস্তৃত হচ্ছে। এটা শুধু হজ ও ওমরাহ সংশ্লিষ্ট বাণিজ্য নয় বরং দেশটির ব্যবসা প্রতিষ্ঠান, আবাসনসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বর্ধিত করছে যা দেশটির শিল্প-বাণিজ্যের দুই তৃতীয়াংশের বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ