1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস হালান্ড-চেরকির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ১০৪ Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি সেতু এলাকা থেকে মহাসড়কের মাধাইয়া পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কজুড়ে ঢাকাগামী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এ যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই দীর্ঘ হয়। আটকা পড়েছে অনেক পণ্য ও যাত্রীবাহী যানবাহন। এতে চরম দুর্ভোগ পড়েছেন যাত্রীরা।

যানবাহন চালকদের অভিযোগ ওজন নিয়ন্ত্রণের নামে দাউদকান্দি টোলপ্লাজায় চাঁদাবাজি নিয়ে দর কষাকষির কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। টোল প্লাজা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই মহাসড়ক ফোরলেন হলেও দাউদকান্দির এই চাঁদাবাজির কারণে যাত্রীদের দুর্ভোগ পিছু ছাড়ছে না।

টোল প্লাজায় ওজন নিয়ন্ত্রণের নামে চাঁদাবাজি বন্ধ না হলে আসন্ন ঈদ উল আজহার ছুটির সময় যানজট আরও বৃদ্ধি পেয়ে যাত্রীদের ভোগান্তি বাড়াবে বলে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে বুধবার দুপুর ২টায় দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মুঠোফোনে জাগো নিউজকে জানান, মহাসড়কের ঢাকামুখী অংশে এখন গৌরিপুর পর্যন্ত যানজট আছে, হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ