1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

এক কোটি ছাড়িয়ে শাকিব-পাওলির গান

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ১১৫ Time View

বাংলাদেশের চিত্রনায়ক শাকিব খান ও কলকাতার অভিনেত্রী পাওলি দাম অভিনয় করেছেন ‘সত্তা’ ছবিতে। গেল ৭ এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবির ‘তোর প্রেমেতে অন্ধ’ শিরোনামের গানটির ভিউ এক কোটি ছাড়িয়েছে।

মাত্র চার মাসেই কোটি ভিউ পড়ায় গানটি রেকর্ড পরিমাণে দর্শকরা দেখেছেন। এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, গেয়েছেন রকস্টার জেমস। প্রতিবেদকটি লেখার সময় গানের ভিউ দেখা গেছে ১ কোটি ৩২ হাজারের বেশি।

এছাড়া ইউটিউব লিংকের কমেন্ট বক্সে তাকালেও দেখা যায় গানটির প্রশংসা বাক্য। অধিকাংশ দর্শক-শ্রোতাই গানটির প্রশংসা করেছেন। শুধু ইউটিউবের ভিউ নয়, শ্রোতা ও সমালোচকদের কাছেও গানটি দারুণ প্রশংসিত হয়েছে।

‘সত্তা’ পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল। ছবিটি মুক্তির পর থেকে বিভিন্নমহল থেকে প্রসংশা পায় সত্তা ও এর নির্মাতা-কলাকুশলীরা। সমালোচকদের অভিমত বছর শেষে ব্যবসা সফল ছবির তালিকায় উঠে আসবে ‘সত্তা’র নাম।

শাকিব-পাওলি ছাড়াও আরো অভিনয় করছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা। সত্তা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। চিত্রগ্রহণে টিডব্লিউ সৈনিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ