1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক সুইডেনে নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের মধ্যে তীব্র বিতর্ক | আন্তর্জাতিক মৎস্য প্রতিমন্ত্রী / মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ গেল সৌদি প্রবাসীর জাপানের কাছে হেরে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

কোরবানিতে গরু জবাই না করার আহ্বান জানাবে একদল মুসলিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৭৭ Time View

কোরবানির ঈদে যেন কোনও গোহত্যা করা না হয় সেজন্য দেশের বিভিন্ন জায়গায় প্রচারণা চালাবে আরএসএসের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। আগামী সেপ্টেম্বর মাসের ২ তারিখে পবিত্র ঈদুল আযহা। তার আগেই বিশেষ করে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহারে এই প্রচার চালানো হবে বলে জানানো হয়েছে।

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে বিভিন্ন সংগঠনের সঙ্গে ইতিমধ্যেই এ বিষয়ে বৈঠক করা হয়েছে। মঙ্গলবার দিল্লিতে এ সংক্রান্ত একটি বিল পাস করা হবে। সেখানে উপস্থিত থাকবেন ইন্দ্রেশ কুমার।

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ন্যাশনাল কনভেনার মুহাম্মদ আফজল বলেন, সব মুসলিমের কাছে আমার আবেদন কোরবানির ঈদে যেন কোনো গোহত্যা করা না হয়। চার বছর আগে এরকমই ফতোয়া জারি করেছিল দেওবন্দের দারুল উলুম।

মুহাম্মদ আফজল বলেন, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এমন কাজ করা যায় কিনা সে ব্যাপারে ইসলামিক সেমিনারির ফতোয়া সংক্রান্ত বিভাগে জিজ্ঞাসা করা হয়েছিল। সেখান থেকে বলা হয়েছে, যে কাজে অন্যদের বিশ্বাসে আঘাত লাগে ইসলামে সেই রীতির মান্যতা দেওয়া হয় না।

এর আগে ইফতারে গোমাংসের বদলে গরুর দুধ খাওয়ার জন্য প্রচারণা চালিয়েছিল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। মুহাম্মদ আফজল জানিয়েছেন, পশ্চিমবঙ্গে গোহত্যা বন্ধ করা তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই সেখানে বিশেষ গুরুত্ব দিতে চান মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ