1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

ঢাকায় ব্রাদার্সের নতুন বিদেশি কোচ নিকোলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৮৬ Time View

ব্রাদার্স ইউনিয়নের নতুন ফুটবল কোচ সাইপ্রাস বংশোদ্ভূত সার্বিয়ান নিকোলা ভিটোরোভিচ এখন ঢাকায়। শনিবার রাতে ৩৭ বছর বয়সী এ কোচ ঢাকায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তারা। নিকোলা হচ্ছেন চলমাল ফুটবল মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের তৃতীয় বিদেশি কোচ।

কমল জার্সিধারীরা মৌসুম শুরু করেছিল ভারতের জুনিয়র সুব্রত ভট্টাচার্যকে দিয়ে। ফেডারেশন কাপের পরই তাকে বিদায় করে দেয় ক্লাবটি। প্রিমিয়ার লিগ সামনে রেখে ব্রাদার্স উড়িয়ে এনেছিল জিয়োভান্নি স্ক্যানু নামের এক ইতালিয়ানকে। কিন্তু এক মাস যেতেই তাকেও বিদায় জানাতে হয় কমলা জার্সিধারীদের। মায়ের অসুস্থতার কারণে জিয়োভান্নিই চাকরি ছেড়ে দিয়েছেন।

নিকোলা খেলা ছেড়েছেন গত বছর। সর্বশেষ খেলেছেন মাল্টার জারা ইউনাইটেড এফসিতে। ইতোমধ্যেই করেছেন উয়েফা ‘বি’ লাইসেন্স। ব্রাদার্স তাকে দিয়ে কেবল কোচের দায়িত্বই পালন করাবে না, প্রয়োজনে মাঠেও নামিয়ে দেবে। ব্রাদার্স ইউনিয়নের ফুটবল ম্যানেজার আমের খান জানিয়েছেন, ‘নিকোলা রাজি থাকলে মধ্যবর্তী দলবদলে তাকে রেজিষ্ট্রেশন করাব। আমাদের ভালো স্ট্রাইকার নেই। ও খেললে খারাপ হবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ