1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

প্রধানমন্ত্রীর এডিটেড ছবি ফেসবুকে : গ্রেফতার এক

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৯৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এডিটেড ছবি ফেসবুকে প্রকাশ করায় মো. গোলাম সামদানী (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতে মগবাজার ওয়্যারলেস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি-উত্তর) পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম। তিনি জানান, ওয়ারলেস মোড়ের পাশে গোমতী আয়েশা ভিলার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারকৃত ব্যক্তি জানান, ২০১২ সালের জুন মাস থেকে ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী, এমপি এবং সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ এডিটেড ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাবলিকলি আপলোড করেন।

শেখ নাজমুল আলম বলেন, এসব ছবির কারণে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সর্বমহলে অসম্মান ও হেয় প্রতিপন্ন হওয়ায় সম্প্রতি রমনা মডেল থানায় একটি মামলা করা হয়। সেই মামলায় সামদানীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় আরেক অভিযুক্ত সামদানীর বড় ভাই মো. গোলাম মোর্শেদ ওরফে হিমুকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানান ডিবির ডিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ