1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

কিশোর অপরাধ দমনে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ দরকার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৬৭ Time View

কিশোর অপরাধ দমনে সোশ্যাল মিডিয়া বন্ধ নয় বরং নিয়ন্ত্রণ দরকার বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

শনিবার এফডিসিতে ব্র্যাক, ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলা আয়োজিত বিতর্ক বিকাশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কিশোর অপরাধ বেড়েই চলেছে যা রীতিমতো হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বিভিন্ন স্থানে ফেসবুকভিত্তিক যে গ্যাং কালচার অপরাধ চালু হয়েছিল। তবে তা নিয়ন্ত্রণে আমরা সক্ষম হয়েছি। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সোশ্যাল মিডিয়া বন্ধ কোনো সমাধান নয়, এটি নিয়ন্ত্রণে রাখতে হবে।

শুধু সোশ্যাল মিডিয়ার কারণেই নয়, সামাজিক-পারিবারিক বন্ধন নষ্ট হওয়া এবং ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধ না মানার কারণেই কিশোর অপরাধ দিন দিন বেড়ে চলেছে। কিশোর অপরাধ কমিয়ে আনতে আইন প্রয়োগের পাশাপাশি কিশোরদের মাঝে সামাজিক-মানবিক মূল্যবোধ দৃঢ়ভাবে তৈরি করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

পুলিশ কমিশনার আরও বলেন, বর্তমানে তথ্যই বড় শক্তি। সোশ্যাল মিডিয়াসহ যে কোনো ধরনের তথ্য আদান-প্রদানের মাধ্যম বন্ধ নয়, এটিকে নিয়ন্ত্রণ করেই এগিয়ে যেতে হবে। একই সঙ্গে তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রধান প্রফুল্ল চন্দ্র বর্মণ, ডিবেট ফর ডেমোক্রেসির পরিচালক জাহিদ রহমান, ব্র্যাক শিক্ষা কর্মসূচির ম্যানেজার মো. মোফাখকারুল ইসলাম, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের মহাসচিব মুস্তাফিজুর রহমান খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ