1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ

ফ্রাইডে স্টারসে রিচি সোলায়মান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২
  • ১৮৫ Time View

নানা সেক্টরের তারকা, মেগাতারকাদের নিয়ে প্রতি শুক্রবার চ্যানেল নাইনে প্রচারিত হচ্ছে  সেলি্ব্রটি শো ফ্রাইডে স্টারস। অভিনেতা, সংগীতশিল্পী, নির্মাতা, উপস্থাপক, শিক্ষক, সাহিত্যিক নানা পর্যায়ের তারকারাই থাকছেন একান্ত আলাপচারিতায়। তানভির খান এর পরিকল্পনায় ফ্রাইডে স্টারস গ্রন্থনা ও উপস্থাপনায় আছেন সৈকত সালাহউদ্দিন। প্রযোজনায় তানিফ মাহমুদ। প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার সন্ধা ৭টা ৪৫ মিনিটে। ২৭ এপ্রিল শুক্রবার  পর্বে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। তার সঙ্গে আরো আসছে নারী নির্মাতা ফাহমি।

ফ্রাইডে স্টারস এর আগামী পর্বগুলোতে থাকছে নানা বিষয়ে, নানা তারকার আড্ডা। সংগীত নিয়ে দুই বন্ধু সংগীত পরিচালক, শিল্পী হাবিব-ফুয়াদ, চলচ্চিত্রে সাহিত্য-পুরষ্কার নিয়ে নির্মাতা চাষী নজরুল ইসলাম-জাকির হোসেন রাজু, বন্ধন নিয়ে মা সারা যাকের-সন্তান ইরেশ যাকের, পরিবার ও মিডিয়ার ভাষা নিয়ে কবি কামাল চৌধুরী (শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী)-লেখক, শিক্ষাবিদ ড. সৈয়দ মনজুরুল ইসলাম,উপস্থাপক দেবাশীষ বিশ্বাস-মুনমুন, খলনায়ক মিশা সওদাগর-ডন প্রমুখ।

ফ্রাইডে স্টারস অনুষ্ঠানে এরই মধ্যে এসেছেন সোহেল রানা, পার্থ বড়–য়া-মিলা, উপস্থাপক ও অভিনেত্রী তানিয়া-সামিয়া, মজার মানুষ ডা. এজাজুল ইসলাম-সিদ্দিক, চলচ্চিত্রের আমিন খান-তমা মির্জা, দুই বন্ধু শিল্পী আখিঁ আলমগীর-সংগীত পরিচালক শওকত আলী ইমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ