1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

দিনাজপুরের বন্যার্তরা ত্রাণ চায় না, চায় বিশুদ্ধ পানি ও ওষুধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৬১ Time View

দিনাজপুরের বন্যার পানি নেমে গেলেও এখনও জেলার ২১৮টি আশ্রয় কেন্দ্রে ৪১ হাজার ৬’শ ৫০ জন মানুষ আশ্রয় নিয়ে আছে। বন্যায় বিধবস্ত এসব মানুষ ত্রাণ চায় না, চায় বিশুদ্ধ পানি ও ওষুধ। বন্যার পানি সরে যাওযার সাথে বন্যা কবলিত দূর্গত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি’র চরম সংকট দেখা দিয়েছে। প্রকোপ আকার ধারণ করেছে, পেটের পীড়াসহ নানা রোগ-বালাই। এ কারণে জেলায় এখনও সরকারি ভাবে এক’শ ২৫টি এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র ব্যক্তিগত উদ্যোগে আরো এক’শ ২০টি ফ্রি চিকিৎসা ক্যাম্প চলছে।
দিনাজপুরের বন্যার্তরা ত্রাণ চায় না, চায় বিশুদ্ধ পানি ও ওষুধ

দিনাজপুরে স্মরণকালের ভয়াবহ বন্যায় ছয় লাখ ২২ হাজার ৮’শ ৮৪ জন মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘরবাড়ির নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ৫৯ হাজার ২’শ ৯৯টি। বন্যার কারণে দিনাজপুরে গত ৬ দিনে মারা গেছেন ৩১ জন। এ তথ্য দিয়েছেন,জেলা ত্রাণ কর্মকর্তা মখলেছুর রহমান।

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা জানান, জেলায় এক লাখ ২৬ হাজার হেক্টর ফসসি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে কয়েক’শ একর জমি নদীতে বিলীন হয়ে গেছে।
দিনাজপুরের বন্যার্তরা ত্রাণ চায় না, চায় বিশুদ্ধ পানি ও ওষুধ

বন্যার জেলার বিভিন্ন স্থানে রাস্তা,সড়ক,মহাসড়ক বিধবস্ত হওয়ায় এখন দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়ক সহ বেশকিছু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ।

রেলওয়ের দিনাজপুরের জ্যেষ্ঠ প্রকৌশলী আবু জাফর মো. রাকিব হাসান জানান,বন্যায় পানির স্রোতে দিনাজপুর-ঠাকুরগাঁও রেলপথের দু’টি স্থানে এবং দিনাজপুর-পাবর্তীপুর রেলপথের দু’টি স্থানে রেল স্লিপারের নিচের পাথর ও মাটি সড়ে গেছে, বেঁকে গেছে রেল লাইন।রেলপথ সংস্কারের কাজ শুরু করা হলেও কবে নাগাদ রেল চলাচল স্বাভাবিক হবে এ বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
এদিকে করতোয়া নদী’র বাঁধ ভেঙ্গে যাওয়ায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকিপুর এবং ৩ নং সিংড়া ইউনিয়নের বেশ কিছু এলাকা নতুন করে বন্যায় প্লাবিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ