1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সৌদি পৌঁছেছেন ৭১ হাজার ১২৩ হজযাত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৯৪ Time View

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বুধবার পর্যন্ত ৭১ হাজার ১২৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৩৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৭ হাজার ৭৮৫ জন হজযাত্রী রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৯টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১১৩টিসহ মোট ২২২টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরব পৌঁছেন। বর্তমানে হজযাত্রীরা মক্কা ও মদিনায় অবস্থান করছেন।

বুধবার ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১৬ আগস্ট পর্যন্ত সর্বমোট ইস্যুকৃত ভিসার সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭১টি। বুধবার পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ২৫ জন হজযাত্রীর পরিচয়পত্র ছাপানোর আবেদনের বিপরীতে ঢাকা হজ অফিস থেকে সমসংখ্যক পরিচয়পত্র ছাপানো হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। গত ২৪ জুলাই থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। শেষ হবে ২৮ আগস্ট। ফিরতি হজ ফ্লাইট ৬ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ