1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সুন্দরবনে র‌্যাব-বনদস্যু গোলাগুলি চলছে, আটক ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৮৫ Time View

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্দার মানিক খালে র‌্যাব-৮ এর সঙ্গে বনদস্যু বাহিনীর গোলাগুলি চলছে। বৃহস্পতিবার ভোর থেকে ওই এলাকায় গোলাগুলি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ জনকে আটক ও কয়েকটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

আটকরা হলেন, মংলা উপজেলার সোনাইল তলা এলাকার মৃত তোফা শেখের ছেলে সুমন বাহীনির উপ-অধিনায়ক আবুল হোসেন ওফরে আবু ঢালি (৩২) ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাদনীমুখি এলাকার আবুল মান্নানের ছেলে মিঠু গাজী (৩৪)।

এসময় ১টি বিদেশি দোনালা বন্দুক, ১টি দেশি পাইপগান, ১টি ওয়ান শুটার গান, ১টি দা ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুজ্জামান জানান, গত কয়েকদিন ধরে সুন্দরবনে জেলে অপহরণসহ দস্যুদের উৎপাত বেড়ে গেছে। এ কারণে ভোর থেকে র‌্যাবের টহল দল অভিযান শুরু করলে বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ছে। এখন পর্যন্ত উভয় পক্ষের গোলাগুলি চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এর আগে ১৫ আগস্ট মঙ্গলবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হরিণটানা খাল এলাকায় কোস্টেগার্ড ও বনদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। সেসময় চার জেলেকে উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি বোট ও ৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ