1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিমসটেকের মহাসচিব বাংলাদেশি শহীদুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৭০ Time View

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম তিন বছরের জন্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন (বিমসটেক)-এর পরবর্তী মহাসচিব নিযুক্ত হয়েছেন। ১০-১১ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত বিমসটেক মন্ত্রিপর্যায়ের ১৫তম সভায় শহীদুল ইসলামকে পরবর্তী মহাসচিব নির্বাচিত করা হয়।

এর আগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভায় মহাসচিব হিসেবে শহীদুল ইসলামের নিয়োগের সুপারিশের অনুমোদন দেয়া হয়।

১৫তম বিমসটেক মন্ত্রিপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে সভায় সভাপতিত্ব করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণ বাহাদুর মহরা।

নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবা সভার উদ্বোধন করেন এবং বিমসটেক সদস্য দেশসমূহের পররাষ্ট্র মন্ত্রীরা দিউবার সঙ্গে যৌথভাবে সাক্ষাৎ করে।
নেপালের প্রধানমন্ত্রী বিমসটেক দেশসমূহের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার অন্যান্য সম্ভাবনার দিকগুলো খুঁজে দেখার পাশাপাশি যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্যের মধ্যে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিউনপো দামচো দর্জি এবং ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ অংশ নেন। তিন বছরেরও বেশি সময় পর বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হল।

মন্ত্রী পর্যায়ের বৈঠকে সহযোগিতার চৌদ্দটি ক্ষেত্রে অগ্রগতি এবং ভারতের গোয়ায় ২০১৬ সালের অক্টোবরে অনুষ্ঠিত ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনের পাশাপাশি বিমসটেক নেতৃবৃন্দের বৈঠকের ফলাফল নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণার মাধ্যমে বিমসটেক গঠিত হয়। সংস্থাটির সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ