1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বিয়েতে এসে ভুল করে কাশিমপুর কারা কমপ্লেক্সে হেলিকপ্টার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৮৭ Time View

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের অভ্যন্তরে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তি তার পরিবারের সদস্যদের নিয়ে হেলিকপ্টার যোগে অবতরণ করার ঘটনাকে কেন্দ্র করে কারাগারে তোলপাড় শুরু হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার সুব্রত কুমার বনিক জানান, কুমিল্লার হোমনা এলাকার মালয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কোনাবাড়ি কুদ্দুস নগর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। হেলিকপ্টারের পাইলট ভুল করে কারা কমপ্লেক্সের অভ্যন্তরে প্রিজন’স স্কুলের মাঠে অবতরণ করে। পরে কারাগারের রক্ষীরা তাদের আটক করে এখানে অবতরণের কারণ জানতে চান। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে প্রবাসী বিল্লাল হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করেন। তিনি মালয়েশিয়ান এক নারীকে বিয়ে করেছেন। পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কোনাবাড়ি আমবাগ এলাকায় তার এক আত্মীয়ের বিয়ে বাড়িতে বেড়াতে আসার পথে পাইলট ভুল করে কোনাবাড়ি কুদ্দুস নগর স্কুলের পরিবর্তে কারা কমপ্লেক্সের অভ্যন্তরে প্রিজন’স স্কুলের মাঠে অবতরণ করে।

এদিকে কারা অধিদফতরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, হেলিকপ্টারটি মেঘনা গ্রুপের মেঘনা এভিয়েশনের। হেলিকপ্টার নম্বর বেল-এস-২-এআইএ। এ ঘটনার জন্য মেঘনা এভিয়েশন কারা কর্তৃপক্ষের কাছে দুঃখও প্রকাশ করেছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ