1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

থাইল্যান্ড থেকে প্রতিবছর ১০ লাখ টন চাল আমদানির চুক্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ১২৮ Time View

চাহিদা মেটাতে এখন থেকে প্রতিবছর সর্বোচ্চ ১০ লাখ টন চাল আমদানি করতে থাইল্যান্ডের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। দেশের প্রয়োজন অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত সরকারি পর্যায়ে (জি টু জি) এ চাল আমদানি করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী আপিরাদি তানট্রাপর্ন এ চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দেশে প্রতিবছর ২ কোটি ৫০ থেকে ৭০ লাখ টন চালের চাহিদা রয়েছে। আমাদের উৎপাদন ক্ষমতা রয়েছে সাড়ে ৩ কোটি টন। কিন্তু এ বছর বন্যার কারণে উৎপাদনের সমস্যা হয়েছে। তাই চাল আমদানি করতে হবে। এ চুক্তির ফলে প্রতিবছর সর্বোচ্চ ১০ লাখ টন চাল থাইল্যান্ড থেকে আমদানি করা যাবে। তবে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমদানি করব। এটা ১ লাখ টনও হতে পারে ৫ লাখ টনও হতে পারে। দামও নির্ধারণ হবে দুদেশের সংশ্লিষ্টদের আলোচনা মাধ্যমে।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি মজুদ বাড়াতে প্রাথমিকভাবে পাঁচ দেশ থেকে চাল আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। মোট ১২ লাখ টন চাল আমদানির লক্ষ্য নিয়ে ইতোমধ্যে তিনটি দেশের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ভিয়েতনামের সঙ্গে আড়াই লাখ টনের পর আন্তর্জাতিক দরপত্রে আরও ২ লাখ টন আমদানির প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই ওই চাল দেশে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ