1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক সুইডেনে নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের মধ্যে তীব্র বিতর্ক | আন্তর্জাতিক মৎস্য প্রতিমন্ত্রী / মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

সন্ত্রাসীদের গুলিতে চার সেনাসদস্য নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৬৮ Time View

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসীদের গুলিতে দেশটির সেনাবাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর এক মেজর রয়েছেন। বুধবার ভোরের দিকে খাইবার পাখতুনখাওয়ার লোয়ার দির জেলায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ চেষ্টার সময় ওই প্রাণহানির ঘটনা ঘটে।

পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে সেনা কর্মকর্তাদের নিহতের তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, গোয়েন্দা কর্মকর্তা মেজর আলি সালমানের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। লোয়ার দিরের টাইমারজারার শেরোকাই এলাকায় ওই অভিযান চালানো হয়।

আইএসপিআর বলছে, নিরাপত্তা কর্মকর্তারা যখন আস্তানায় অভিযান পরিচালনা করেন; তখন সন্ত্রাসীরা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে। আস্তানায় আত্মঘাতী দুই বোমা হামলাকারী ছিল, পরে তারা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়। এছাড়া সেনাবাহিনীর গুলিতে অপর এক সন্ত্রাসী নিহত হয়েছে।

অভিযানে সন্দেহভাজন অপর এক সন্ত্রাসীকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পাক আইএসপিআর।

সূত্র : ডন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ