1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৬০ Time View

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৭ আগস্ট) বগুড়ার গাবতলী থানার মহিষাবান গ্রামের আবদুস সোবহান মারা যান। তার বয়স হয়েছিল ৬১ বছর। তার পাসপোর্ট নম্বর বিএন ০৯৮৯০২১ ও পিলগ্রিম নম্বর ১৪৪০১৪৯। একই দিন গাইবান্ধা সদরের ফুলমিয়া মণ্ডল নামে আরও এক হজযাত্রী মারা যান। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তার পাসপোর্ট নম্বর বিএন ০৪৯১৬৫৭ । পিলগ্রিম নম্বর ০১২৭০২৩।

এ নিয়ে চলতি বছর মোট হজযাত্রীর মৃত্যুর সংখ্যা দাঁড়ালো সাতজন। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছর ৬৩৫টি এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। ইতোমধ্যে ৫০ হাজারের বেশি বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। গত ২৪ জুলাই থেকে বাংলাদেশ থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়। চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ