1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৮৫ Time View

সিরাজগঞ্জের এনায়েতপুরে বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেতিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, উপজেলার গোপরেখী পশ্চিমপাড়া গ্রামের আজিজ মাস্টারের ছেলে আব্দুল বাতেন (৩৪) ও আজুগাড়া গ্রামের কুদরত আলীর ছেলে ভ্যানচালক মোহাম্মদ আলী (২৫)।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল হাসান বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ থেকে যাত্রাবাহী একটি বাস এনায়েতপুরে যাচ্ছিল। উপজেলার বেতিল এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাবাহী একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরো এক যাত্রী মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ