1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ

সাড়ে আট মিনিটও রাস্তায় থাকতে পারেনি বিএনপি : কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ১০৫ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেতাদের পদে থাকার কোনো অধিকার নেই। গত সাড়ে আট বছরে তারা সাড়ে আট মিনিটও রাস্তায় থাকতে পারে নাই।’

শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এত ব্যর্থ দল তারা, তাদের কর্মীদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। তাই ব্যর্থতার দায় নিয়ে তাদের সবাইকে পদত্যাগ করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি নেতাদের বক্তব্য শুধু সংবাদ সম্মেলনে সীমাবদ্ধ। দলীয় কর্মসূচি নেতাকর্মীদের কোন্দলে পণ্ড হয়। জনগণ বিএনপির কাছে কিছুই প্রত্যাশা করে না। তাই আগামীতেও তাদের প্রত্যাখ্যান করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু প্রমুখ।

এদিকে, শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। পরে দোয়া-মাহফিলে অংশ নেন আওয়ামী লীগের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ