1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

পরিবর্তন হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ভেন্যু!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ৮১ Time View

সকালেই অনেকটা নিশ্চিত হয়েছে নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এরই মধ্যে ঢাকায় এসে ঘুরে গেছেন অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল। ঢাকায় আসলেও তাদেরকে দেখানো সম্ভব হয়নি একমাত্র প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।

মাঝে কয়েকদিনের টানা বৃষ্টিতে ঢাকা মহানগরের বড় অংশ ডুবে গিয়েছিল পানিতে। বৃষ্টি বন্ধ হওয়ার পর ঢাকার জলাবদ্ধতার কিছুটা উন্নতি হলেও এখনও পানির নিচে ফতুল্লা স্টেডিয়াম, এর প্রবেশ পথ ও মাঠের পাশের আউটার স্টেডিয়াম। আর প্রস্তুতি ম্যাচের সময়ও হাতে সেভাবে সময় নেই, তাই এখন বিসিবির সবচেয়ে বড় চিন্তা, অস্ট্রেলিয়া দলকে প্রস্তুতি ম্যাচের ভেন্যু দেয়া।

ভেন্যু সমস্যার সমাধানটাও তাই আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানিয়ে দিলেন বিসবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। অস্ট্রেলিয়ার বাংলাদেশে সিরিজ খেলতে আসা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ (বৃহস্পতিবার) জালাল ইউনুস বলেন, “ফতুল্লায় খেলা না হলে, বিকেএসপি আমাদের অপশন আছে। আমরা বিকেএসপিও প্রস্তুত করছি। ওরা (অস্ট্রেলিয়া) আসলে আমরা কোথাও না কোথাও প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করবোই।”

বিকিএসপিতে কতটুকু সুযোগ-সুবিধা থাকবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমারা আগেও বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছি। সেটা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। মিডিয়া যাতে ভালোভাবে কাভার করতে পারে তেমন ব্যবস্থা থাকবে। ইন্টারনেটেরও ব্যবস্থা থাকবে। সব ধরনের সাপোর্টের ব্যবস্থাও আমরা করে দিবো।”

তবে বিকেএসপির কোন মাঠে খেলা হবে তা তিনি নিশ্চিত করতে পারেননি এখনও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ