1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৩৪ রানে ৪ উইকেট হারানোর পর বৃষ্টির বাধা ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি

ইয়েমেনে আল-কায়েদার হামলায় ৬ সৈন্য নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ১০৪ Time View

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আল-কায়েদার আত্মঘাতী বোমা হামলায় বুধবার ছয় সৈন্য নিহত হয়েছে। এছাড়াও একজন সৈন্যকে অপহরণ করা হয়েছে। ইয়েমেনের সামরিক কর্মকর্তারা একথা জানান।
এই সৈন্যরা সংযুক্ত আরব আমিরাতের গড়া একটি নতুন জিহাদি বিরোধী বাহিনীর সদস্য।
খবর এএফপি’র।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেন, সম্প্রতি শাবওয়া প্রদেশে ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর স্থাপিত একটি সামরিক অবস্থানের পাশে এক আত্মঘাতী হামলাকারী গাড়িবোমা হামলা চালায়।
তিনি আরো বলেন, আল-কায়েদা সদস্যরা আত্মঘাতী বোমা হামলাকারীকে সাহায্য করেছে। হামলায় জিহাদি বিরোধী বাহিনীর দুটি গাড়ি ধ্বংস হয়েছে।
এই ঘটনায় অজ্ঞাত সংখ্যক সৈন্য আহত হয়েছে এবং অপর একজনকে আল-কায়েদার সদস্যরা অপহরণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ