1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

৭৫ বছর বয়সেও চমকে দিলেন দিলারা জামান

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ১১৫ Time View

বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন অভিনেত্রী দিলারা জামান। তবে এখনও তিনি অভিনয় করেন দাপটের সঙ্গে। সবার কাছে তিনি শ্রদ্ধেয়; মায়ের মতো।

এই ৭৫ বছর বয়সী অভিনেত্রী হঠাৎ করেই আলোচনায় এসে চমকে দিয়েছেন। সম্প্রতি তিনি একটি ইংরেজি ম্যাগাজিনের প্রচ্ছদ তারকা হয়েছেন। সেই ছবিটিতে যে লুক আর গেটাপে দিলারা জামানকে দেখা গেছে সাধারণত হলিউডেই তারকাদের এমন উপস্থাপন দেখা যায়।

দুর্দান্ত গ্ল্যামার, সতেজ আর ফ্যাশনেবল দিলারা জামানের ছবিটি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাজার হাজার শেয়ার হচ্ছে তার ছবিটি। প্রশংসিত হচ্ছেন এই অভিনেত্রী। প্রশংসিত হচ্ছে ‘আইস টুডে’ নামের ম্যাগাজিনটির শৈল্পিক উপস্থাপনা।

প্রচ্ছদ ছবিটিতে দিলারা জামানকে দেখা গেছে লং কামিজ, ফারজানা শাকিলের মেকাপ, কানে কুন্দনের বড় ঝোলা দুল, সঙ্গে খোলা চুল আর গাঢ় লিপস্টিকে রাজকীয় ভঙ্গিমায়। এছাড়া ভেতরের পাতায় আরেকটি ছবিতে তাকে উপস্থাপন করা হয়েছে কালো রঙ্গের গর্জিয়াস শাড়িতে রাজকীয় নারী হিসেবে। যা প্রথম দর্শনেই মনকে দোলা দিয়ে যায়। চমকিত করে দৃষ্টি।

দিলারা জামান জানালেন, গত ১৫ জুলাই বনানীতে এই ফটোশুট করেছেন। লাইফস্টাইল ম্যাগাজিন ‘আইস টুডে’র আগস্ট সংখ্যায় প্রকাশিত হয়েছে তার সেই ছবিগুলো। আর প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছেন তিনি।

দিলারা জামান বলেন, ‘শুট করার সময় খুব সংকোচ লাগছিলো। আমি যে ধরনের শাড়ি আর জামা পরি এগুলো তার থেকে অনেক আলাদা। আর আমার বয়স ৭৫ হয়েছে! এধরনের সাজে কেমন লাগবে ঠিক বুঝতে পারছিলাম না। আর আমি ভাবিইনি ছবিটি প্রচ্ছদে যাবে। ভেবেছিলাম ম্যাগাজিনের ভেতরে ছাপা হবে। কিন্তু ছবিটি প্রকাশের পর থেকেই প্রচুর ফোন পাচ্ছি। প্রশংসা করছেন সবাই।’

আইস টুডে ম্যাগাজিনের আগস্ট সংখ্যাটি সাজানো হয়েছে দিলারা জামান, সারা যাকের, শম্পা রেজা, শামীম খান, শারমিন লাকীকে নিয়ে। যারা প্রত্যেকেই এই সময়ের নারী শিল্পীদের কাছে অনুপ্রেরণা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ