1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নোমান আলী খানের বক্তব্য / যে কারণে শয়তান বসে থাকে দ্বীনের পথে ‘বার্সেলোনার ফুটবল ভয়ংকর, সত্যিই ভীতিকর’ একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক

হোয়াইট হাউসের নতুন চিফ অফ স্টাফ জন কেলি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ১০৪ Time View

অবসরপ্রাপ্ত জেনারেল জন কেলিকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ৬৭ বছর বয়সী জন কেলি। শুক্রবার সন্ধ্যায় এক টুইট বার্তায় ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

নিয়োগের মাত্র ছয় মাসের মাথায় হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদ থেকে রাইনস প্রিবাসকে সরিয়ে তার পদে কেলিকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

আগামী সোমবার থেকে হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা হিসেবে কাজ শুরু করবেন কেলি। হোয়াইট হাউসের তথ্য ফাঁস করার অভিযোগ ছিল প্রিবাসের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার প্রিবাসের পদত্যাগ করার একদিন পরই কেলির নিয়োগের বিষয়ে জানান মার্কিন প্রেসিডেন্ট।

ধারণা করা হচ্ছে প্রিবাসের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন ট্রাম্প। অবশ্য ট্রাম্পের জনসংযোগ পরিচালকও সেরকমই ইঙ্গিত দিয়েছেন। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, হোয়াইট হাউসের তথ্য প্রিবাস নাকি ফাঁস করে দিচ্ছিলেন।

কাউকে পদ থেকে সরিয়ে অন্যকে নিয়োগ দেয়ার ঘটনা অবশ্য ট্রাম্পের নতুন নয়। এবার দেখা যাক, জল কতদূর গড়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ