1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নোমান আলী খানের বক্তব্য / যে কারণে শয়তান বসে থাকে দ্বীনের পথে ‘বার্সেলোনার ফুটবল ভয়ংকর, সত্যিই ভীতিকর’ একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক

তাইওয়ানের দিকে ধেয়ে আসছে বছরের প্রথম টাইফুন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ৬৭ Time View

তাইওয়ানের দিকে এ বছরের প্রথম টাইফুন ধেয়ে আসছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শনিবার দ্বীপটির ট্রেন চলাচল স্থগিত ও স্কুলগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
দ্বীপটির পূর্ব উপকূলে টাইফুন নেসাত এর প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং ঝড়ো হাওয়া বইছে। শুক্রবার এটি একটি মাঝারি আকারের ঝড়ে পরিণত হয়েছে। ঝড়টি শনিবার রাতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গ্রিনিচ মান সময় ০২১৫টায় টাইফুন নেসাত হুয়ালাইন কাউন্টি থেকে ২১০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এ সময় ঝড়টির গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ ১৩৭ কিলোমিটার।
তাইওয়ানের আবহাওয়া ব্যুরো সতর্ক করে বলেছে, কাউন্টিগুলোর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে মুষলধারে এবং কোন কোন এলাকায় গ্রীষ্মকালীন ঝড়ের পাশাপাশি ৯শ’ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
দূরবর্তী দুটি দ্বীপের স্কুল ও অফিস আদালত বন্ধ করে দেয়া হয়েছে।
শনিবার পূর্ব উপকূলের অধিকাংশ ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে আকাশ যান চলাচলে বিঘœ সৃষ্টি হয়েছে। পূর্ব ও দূরবর্তী দ্বীপগুলোর অভ্যন্তরীণ ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে।
দুর্যোগ পরবর্তী ত্রাণ তৎপরতায় সহায়তার জন্য ৩৬ হাজারের বেশি সৈন্য প্রস্তুত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ