1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ১০০ Time View

মানিকগঞ্জে গরু ব্যবসায়ী আজাহার হত্যা মামলায় সাচ্চু নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান এ রায় দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামি কিরমান, ফজলুল করিম, কবির, আনিস, জনাব আলীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৪ অক্টোবর রাত ১২টা থেকে ১টার মধ্যে ঢাকার গাবতলী গরুরহাট থেকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া গ্রামে নিজবাড়িতে ফেরার পথে অন্য ব্যবসায়ীদের হাতে খুন হন আজাহার।

পরদিন সিঙ্গাইর উপজেলা প্রশিকা অফিসের পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনার ৪ দিন পর নিহত আজাহারের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে সিঙ্গাইর থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্তপূবর্ক ছয়জনকে আসামি করে ২০১৫ সালে ২৭ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে। ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি এপিপি অ্যাডভোকেট মথুরনাথ সরকার এবং আসামি পক্ষে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ