1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

নিজ বাড়ির সেপটিক ট্যাংকে স্বামী-স্ত্রীর মরদেহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ১০৩ Time View

টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামের একটি সেপটিক ট্যাংক থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রসুলপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার দাস (৬৮) ও তার স্ত্রী কল্পনা রানি দাসের (৬০) মরদেহ নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়।

প্রতিবেশী ও স্বজনরা জানায়, ওই বাড়িতে শুধু স্বামী-স্ত্রীই থাকতেন। অনিল-কল্পনা দম্পতির একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী। একমাত্র ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বুধবার রাত ৯টার দিকেও প্রতিবেশীরা আনিল ও কল্পনার কথাবার্তা শুনেছেন। বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে দুধ বিক্রি করতে গিয়ে দুধ বিক্রেতা দেখেন- দরজা-জানালা খোলা কিন্তু কারও সাড়া শব্দ নেই। বিষয়টি তিনি প্রতিবেশীদের জানান।

২ নং গালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজকুমার সরকার বিষয়টি জানার পর থানায় খবর দেন।

টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে দুইজনের খোঁজে তল্লাশি চালায়। একপর্যায়ে সেপটিক ট্যাংকে স্বামী-স্ত্রীর মরদেহ পাওয়া যায়। মরদেহের গলায় রশি দিয়ে ইট বাঁধা ছিল। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ প্রসঙ্গে অনিল কুমারের ভাই স্বপন সৌমিত্র বলেন, আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না। কিভাবে কি ঘটে গেল বুঝতে পারছি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ