1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’

শৌচাগার বানাতে না পারলে বউ বিক্রি করুন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৮৭ Time View

স্বচ্ছ ভারত অভিযানের প্রচারে নেমে বিতর্কিত মন্তব্য করে ভারতের বিহার রাজ্যের অাওরঙ্গবাদের জেলাপ্রশাসক কানওয়াল তনুজ ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। শৌচাগার তৈরির টাকা তুলতে স্ত্রীকে বিক্রির করার পরামর্শ দেয়ায় এ সমালোচনা শুরু হয়েছে।

জেলাপ্রশাসকের ওই মন্তব্যের পর অনেকেই বলছেন, শৌচাগারের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে তিনি যা বললেন তা শুধু নিন্দনীয় নয়, লজ্জাজনকও বটে।

 আগে আমার কথা শুনুন, তার পর হাত তুলবেন। এমন কেউ আছেন কি যিনি বলবেন, আমাকে ১২ হাজার টাকা দিন তার বিনিময়ে আমার স্ত্রীর সম্ভ্রম নিয়ে নিন? কেউ কি এমন আছেন? 

শনিবার আওরঙ্গবাদের একটি গ্রামে সভায় অংশ নিয়ে তিনি বলেন, ‘যদি পারেন নিজের স্ত্রীর সম্ভ্রম রক্ষা করুন। আপনি ঠিক কতটা গরিব?  আপনার স্ত্রীর মূল্য যদি ১২ হাজার টাকার কম হয় তবে হাত তুলুন।’

এখানেই শেষ নয় ফের তিনি বলেন, ‘আগে আমার কথা শুনুন, তার পর হাত তুলবেন। এমন কেউ আছেন কি যিনি বলবেন, আমাকে ১২ হাজার টাকা দিন তার বিনিময়ে আমার স্ত্রীর সম্ভ্রম নিয়ে নিন? কেউ কি এমন আছেন?’

জেলাপ্রশাসকের এই মন্তব্য শুনে এক গ্রামবাসী তার উদ্দেশে বলেন, বাড়িতে শৌচাগার তৈরি করার মতো অর্থ তার কাছে নেই। এই উত্তর শুনে সামনে-পেছনে না ভেবে বেফাঁস মন্তব্য করে বসেন কানওয়াল।

তিনি বলেন, ‘আমি আপনার সঙ্গে কথা বলব। যদি আপনার কথা সত্যি হয়, তবে যান নিজের স্ত্রীকে বিক্রি করে দিন। অনেকেই আগাম টাকার কথা বলছেন। তারা আগাম টাকা পেয়েছেন। তবে অপ্রয়োজনীয় কাজে সেই টাকা খরচ করেছেন।’

জেলাপ্রশাসকের এমন বিতর্কিত মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নারীদের সম্ভ্রম নিয়ে নিন্দনীয় মন্তব্য করায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও দাবি উঠেছে। আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ