1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

আইকন তালিকায় যোগ হলেন মোস্তাফিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৮১ Time View

বিপিএলের আইকন তালিকায় সাত ক্রিকেটার আগেই নির্ধারিত ছিল। একটি দল বাড়ার কারণে আরেকজন আইকন বাড়ানোর প্রয়োজন দেখা দেয়। এতদিন গুঞ্জন ছিল- সেই আইকন ক্রিকেটার কে? মোস্তাফিজের নামই শোনা যাচ্ছিল সবচেয়ে বেশি। সঙ্গে ইমরুল কায়েস কিংবা নাসির হোসেনের নামও শোনা যাচ্ছিল।

কিন্তু আজ সব গুঞ্জন উড়িয়ে দিয়ে মোস্তাফিজকেই আট নম্বর আইকন (এ প্লাস ক্যাটাগরি) ক্রিকেটারের তালিকায় যুক্ত করার ঘোষণা দিলো বিপিএল গভর্নিং কাউন্সিল। কল্যাণপুরে একমি কার্যালয়ে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং বিসিবি পরিচালক আফজালুর রহমান সিনহা।

মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক এবং মাহমদউল্লাহ রিয়াদ- সিনিয়র এই পাঁচ ক্রিকেটার নিশ্চিতভাবেই পাঁচটি আইকন। গত আসরে সাতটি দল থাকার কারণে বাকি দুই আইকন ছিলেন সৌম্য সরকার এবং সাব্বির রহমান। এবার গুঞ্জন ছিল- এই দু’জনের মধ্যে অন্তত একজন, বিশেষভাবে সৌম্য সরকারকে আইকন তালিকায় নাও রাখা হতে পারে।

সৌম্যর জায়গায় যোগ হতে পারেন ইমরুল কায়েস। নতুন আইকন হিসেবে মোস্তাফিজের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল; কিন্তু ইমরুলকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ধরে রাখার কারণে শেষ পর্যন্ত হয়তো তাকে আর আইকন তালিকায় রাখেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। আবার নাসিরের কথাও শোনা যাচ্ছিল। অথচ নাসিরকে ধরে রাখল ঢাকা ডায়নামাইটস। তাকেও আইকন তালিকায় রাখার সুযোগ নেই।

সে হিসেবে আগের আইকন তালিকায় কোনো রদবদল না এনে নতুন আরেকজন- মোস্তাফিজের নামই ঘোষণা দেয়া হলো। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ৫টি ফ্রাঞ্চাইজি আইকন ক্রিকেটারের নাম লিখিতভাবে তাদের কাছে জমা দিয়েছে। যদিও এই ৫টি দলের নাম জানাননি তিনি। বাকি তিনটি ফ্রাঞ্চাইজিও খুব দ্রুত আইকন ক্রিকেটারের নাম ঘোষণা করবে।

আগে থেকেই জানা, মাশরাফি কুমিল্লা ছেড়ে রংপুরে নাম লিখিয়েছেন। রংপুর আনুষ্ঠানিকভাবে সে ঘোষণাও দিয়েছে। তামিম ইকবালকে নিয়ে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাহমুদউল্লাহকে ধরে রেখেছে খুলনা টাইটান্স। সাকিব আল হাসানও ঢাকা ছাড়ছেন না। মুশফিকুর রহীম বরিশাল বুলসে থাকছেন না। তার সম্ভাব্য গন্তব্য রাজশাহী।

বাকি তিন আইকন সৌম্য, সাব্বির এবং মোস্তাফিজকি নিচ্ছে কোন তিন ফ্রাঞ্চাইজি সেটা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, মোস্তাফিজ খেলবেন চিটাগাং ভাইকিংস, সাব্বির রহমান সিলেট এবং সৌম্য সরকার খেলবেন বরিশাল বুলসের হয়ে। যদিও এখনও এটা নিশ্চিত নয়। নানা সূত্র থেকে পাওয়া খবর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ