1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১০১২ ঢাকা-১৭ আসনের ২৮ মসজিদ ও ১০ মন্দিরে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান নোমান আলী খানের বক্তব্য / যে কারণে শয়তান বসে থাকে দ্বীনের পথে ‘বার্সেলোনার ফুটবল ভয়ংকর, সত্যিই ভীতিকর’ একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি

পশ্চিম তীরে ছুরিকাঘাতে তিন ইসরায়েলির মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৭০ Time View

পশ্চিম তীরের রামাল্লা এলাকায় ছুরিকাঘাতে তিন ইসরায়েলির মৃত্যু হয়েছে। এছাড়া হালামিস এলাকায় হামলার ঘটনায় আরো একজন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যে ব্যক্তি হামলা চালিয়েছিল তাকে গুলি ছোড়া হয় এবং পরে আটক করা হয়েছে। খবর বিবিসির।

জেরুজালের পবিত্র নগরীতে ফিলিস্তিন ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষের মাত্র একদিন পরেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল।

পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি নিহত এবং আরো কয়েক শ’ মানুষ আহত হয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আল আকসা মসজিদে ইলেক্ট্রিক ডিভাইস স্থাপনের পর থেকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ স্থগিত রাখা হয়েছে।

এদিকে, ইসরায়েল বলছে এক সপ্তাহ আগে ওই মসজিদের কাছে দুই ইসরায়েলি পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ