1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ

হাতিরঝিলে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৭৯ Time View

রাজধানীর হাতিরঝিলের মেরুল বাড্ডা এলাকায় এক অজ্ঞাতনামা যুবকের (১৮) জখম মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো শার্ট।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুমন নামে এক পথচারী জানান, মেরুল বাড্ডা হাতিরঝিলে রাস্তায় রক্তাক্ত অবস্থায় রাত সোয়া ৮টার দিকে তাকে পড়ে থাকতে দেখি। পরে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তবে তার কি হয়েছিল তা বলতে পারি না।

ঢামেক জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান জানান, মেডিকেলে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। তার বুকে দুটি ছোট যখম রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পরই তা বলা যাবে।

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই বাবুল মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ