1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ নির্বাচনে অপতথ্য বা তথ্যের অপপ্রচারই বড় চ্যালেঞ্জ : ইসি সচিব এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান প্রবাসী আয় প্রবাহে ঊর্ধ্বগতি, চলতি অর্থবছরে ২১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস ব্যবসার পরিবেশ উন্নয়নে ন্যায্যতা ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিশু আয়ানের মৃত্যু : ইউনাইটেড হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ইসি নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করছে : দুদু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৯৮ Time View

নির্বাচন কমিশন (ইসি) নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়্যারম্যান শামসুজ্জামান দুদু।

নির্বাচনের তিন মাস আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কাজ করবেন বলে সিইসির দেয়া বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, আপনারা তো পাঁচ বছরের জন্য গঠিত নির্বাচন কমিশন। যদি তিন মাস আগে কাজ করেন তাহলে পাঁচ বছরের বেতন নেবেন কেন? সরকারের পক্ষে কথা বললে আমরা আপনাকে মানবো কেন?

বুধবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দুদু এসব কথা বলেন। কবি, সাহিত্যিক ও রাজনীতিবিদ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় স্মরণমঞ্চ এ আলোচনা সভা আয়োজন করে।

দুদু বলেন, প্রধান নির্বাচন কমিশন সব জানেন, শুধু জানেন না কাকে দিয়ে, কারা থাকলে গ্রহণযোগ্য নির্বাচন হবে।

তিনি বলেন, কয়েক দিন আগে সিইসি বলেছেন বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। এ কথা বলে তিনি এক পক্ষে চলে গেছেন, আমরা যে সহায়ক সরকারের দাবি করছি তা নিয়ে কিছু বললেন না। এ সময় সিইসিকে একটু ভেবেচিন্তে কথা বলার পরামর্শ দেন তিনি।

সরকারের উদ্দেশে এই বিএনপি নেতা বলেন, আপনারা ফের ৫ জানুয়ারির মত নির্বাচন করতে চাইলে আমাকে বলতেই হবে ছোট ছোট আন্দোলন দেখেছেন, এবার হবে ইতিহাসের ভয়াবহ গণআন্দোলন। যার মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে আপনাদের পতন ত্বরান্বিত হয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, পুরো সমাজটাই এখন জেলখানা, পুরো দেশটাই এখন কারাগার। আর এর রক্ষক হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে এখন ভয় ও আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। বুদ্ধিজীবীদের ঘায়েল করার জন্য এত নিচু কাজ করা হচ্ছে, যা কল্পনাও করা যায় না।

তিনি বলেন, এত খারাপ সময় বাংলাদেশের ইতিহাসে কখনও আসেনি। পাশের ছায়াকেও এখন ভয় পেতে হচ্ছে। এই বোধ হয় আমাকে তুলে নিয়ে যাওয়া হবে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ