1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

হজে গমনকারীদের জন্য যে জিনিসপত্র সংগ্রহ করা আবশ্যক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ২০৯ Time View

হজ একটি যৌথ ও দীর্ঘ সময় সাপেক্ষ আর্থিক, শারীরিক ও মানসিক ইবাদত। এ সফরে মানুষকে দীর্ঘ দিন মক্কা ও মদিনায় অবস্থান করতে হয়। হজের সফর দীর্ঘ হলেও এ সফরে যত কম প্রয়োজনীয় মালামাল বহন করা যায় ততই মঙ্গল।

হজের এ দীর্ঘ সফরে যে সব পোশাক ও মালামাল একান্ত আবশ্যক তা হলো-

>> কমপক্ষে ২ সেট ইহরামের কাপড় নেয়া;

>> ২ সেট পাজামা-পাঞ্জাবি নেয়া;

>> ২টি লুঙ্গি নেয়া;

>> ২টি টুপি নেয়া;

>> ২টি পাতলা গেঞ্জি নেয়া;

>> ২ জোড়া স্যান্ডেল নেয়া;

>> ২টি তোয়ালে বা গামছা নেয়া;

>> সেন্ডেল রাখার জন্য ছোট একটি ব্যাগ নেয়া;

>> তাওয়াফ, আরাফাহ, মুযদালিফা, মিনায় প্রয়োজনীয় মালামাল বহনের জন্য একটি পিঠে বহন করার ব্যাগ সংগ্রহ করা;

>> খাবার জন্য ১টি প্লেট ও ১টি পানির পট নেয়া;

>> ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ নেয়া;

>> চোখের সমস্যা থাকলে চশমা নেয়া;

>> টুথ ব্রাশ, পেস্ট এবং মেসওয়াক নেয়া;

>> ৫ থেকে ১০ গজ নাইলনের রশি নেয়া।

বিশেষ করে-

নারী হজ যাত্রীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক সালোয়ার-কামিজ, ওড়না, বোরকাসহ তাদের প্রয়োজনীয় ব্যবহার্য অনুসঙ্গ সঙ্গে নেয়া।

মনে রাখতে হবে-

এ সব মালামাল বহনের সুবিধার্থে হজ কর্তৃপক্ষ কর্তৃক সরবরাহ কৃত ব্যাগে পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার এবং ঠিকানা রং দিয়ে লিখে নেয়া জরুরি।

হজের সফরের প্রয়োজনীয় জিনিসগুলো পরিমাণে অল্প করে নিয়ে মক্কা-মদিনার এ দীর্ঘ সফরকে সুন্দর ও সার্থক করা সবার আবশ্যক কর্তব্য।

আল্লাহ তাআলা সব হজ পালনেচ্ছুকদের সুন্দরভাবে হজ সম্পাদনের তাওফিক দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ