1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

মুদ্রানীতি আসছে ২৬ জুলাই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ১১৬ Time View

চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি আগামী ২৬ জুলাই (বুধবার) ঘোষণা করা হবে। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ফজলে কবির ওই দিন সকালে নতুন এ মুদ্রানীতি ঘোষণা করবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত অর্থবছরের ধারাবাহিকতায় এবারও সতর্ক মুদ্রানীতি ঘোষণা করা হবে। বিশেষ করে নির্বাচনের আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার ওপর সর্বাধিক গুরুত্ব দেয়া হবে।

সূত্রে আরও জানা গেছে, মুদ্রানীতিতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বেসরকারি খাতে ঋণ জোগান যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে নজর রাখা হবে। ধারণা করা হচ্ছে, বেসরকারি খাতে এবারে ঋণ জোগানের প্রাক্কলন সামান্য বাড়িয়ে ১৭ শতাংশ করা হতে পারে। এ ছাড়া ব্যাংক ঋণ খাতে যেন প্রয়োজনীয় জোগান দেয়ার বিষয়েও নজর দেয়া হবে।

গত মুদ্রানীতিতে জুন পর্যন্ত বেসরকারি খাতে ১৬ দশমিক ৫ শতাংশ ঋণ বাড়ানোর কর্মসূচি নেয়া হয়। মে পর্যন্ত এ খাতে ঋণ বেড়েছে ১৬ দশমিক শূন্য ৩ শতাংশ। অবশ্য সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়ার তুলনায় ১৮ হাজার ২৯ কোটি টাকা বেশি পরিশোধ করেছে। এদিকে গত জুনে মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৫ দশমিক ৯২ শতাংশে ওঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ